1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

অপারেশন ডেভিল হান্ট-এ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৪৩

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ গননা করুন

একতা ডেস্কঃ সারাদেশে সন্ত্রাস দমন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে অপারেশন ডেভিল হান্ট। গত ২৪ ঘণ্টায় চলমান এই অভিযানে আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই অভিযানে মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হলো। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলা ও এজাহারনামীয় আরও ৯১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি শুটার গান, একটি কার্তুজ, দুইটি চাকু। ডেভিল অর্থ হচ্ছে শয়তান আর হান্ট অর্থ শিকার। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় শয়তান শিকার করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনাকে বোঝানো হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫ থেকে ১৬ শিক্ষার্থী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে এই বিশেষ অভিযান শুরু হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews