একতা ডেস্কঃ ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের শোবিজে পথচলা দুই যুগেরও বেশি সময় ধরে। তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। সাবলীল অভিনয় ও সৌন্দর্য দিয়ে সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। দীর্ঘ এই পথচলায় কারণে-অকারণে অসংখ্য খবরের শিরোনামও হয়েছেন তিনি। কাজের পাশাপাশি উঠে এসেছে নায়িকার ব্যক্তিজীবনও।
এই দীর্ঘ পথচলায় অপ্রকাশিত এক সত্য এবার প্রকাশ্যে আনলেন অপু বিশ্বাস। তার জন্মের সময় তার বাবা-মা দ্বিধায় ছিলেন। তারা চাননি আর কোনো সন্তানের জন্ম দিতে। দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় ‘বিশ্বাসে মেলায় বন্ধু’তে হাজির হয়ে এসব কথা বলেন অপু।
নায়িকা বললেন, ‘বাবা মা ওই সময় তো এত বুঝতেন না। যতটুকু মার মুখে শোনা, পাঁচ মাস পার হওয়ার পর জানতে পেরেছেন যে, আমি আসছি। তখন মা-বাবা চাচ্ছিলেন না আমি দুনিয়াতে আসি। যেহেতু আমার তিন ভাই-বোন অলরেডি ছিলেন।
বাবার চেয়ে কাকা ছিলেন অপুর সবচেয়ে কাছের মানুষ উল্লেখ করে তিনি বলেন, ‘কাকা আমার সবকিছু। একদম স্কুল থেকে সবকিছু। বাবাও অনেক ভালোবাসেন। কিন্তু আমার সমস্ত আবদার ছিল কাকার কাছে।

Leave a Reply