1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা বললেন জয়নুল আবদিন

  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ গননা করুন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

একতা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কার চলবে, নির্বাচনের দিন-তারিখও চলবে, সেইসাথে নির্বাচনের প্রস্তুতিও চলবে। অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি। আজ ১৭ জানুয়ারী, শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ সাহেব, যিনি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, যিনি রশি টানিয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করার কারণে বেগম খালেদা জিয়া জনগণের ম্যান্ডেটে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনার কাছেও এরকম একটি নির্বাচনের প্রত্যাশা নিয়ে আমরা প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই, একানব্বই সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যে সংস্কার দিয়ে জনগণ ৪০ টাকায় চাল কিনতে পারবে সেই সংস্কার দরকার।

বিভিন্ন পণ্য ও সেবার ওপর নতুন করে ভ্যাট আরোপের সমালোচনা করে তিনি বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবে আপনারা ক্ষমতায় এসেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে আপনারা সরকারে। তাহলে কেন আপনারা স্কুলের ছাত্র-ছাত্রীদের টিফিন বক্সের ওপরে ভ্যাট ধার্য করবেন? কেন আপনারা অনৈতিকভাবে সকল নিত্য পণ্যের ওপরে ভ্যাট বসিয়ে দেবেন? হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলেও সিন্ডিকেট করবে। একটা উদাহরণ দিচ্ছি, ওমরাহ পালনে যাবেন রোজার মাসে… আমি গতকাল একটি অনুষ্ঠানে শুনতে পেয়েছি, জেদ্দায় যেতে ৪০ হাজার টাকার টিকেট এখন ৯০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সাবেক ছাত্রনেতা সুরঞ্জন ঘোষ প্রমুখ বক্তব্য দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews