1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ (মুল) সন্ত্রাসী আটক নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ শালিখায় কোরবানির জন্য প্রস্তুত ১৮ হাজার ৯৮৬ টি পশু মহালছড়িতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ পুরস্কার বিতরণ শালিখায় প্রকৃতিতে শোভা পাচ্ছে সোনালু ফুল খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মহালছড়িতে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নগরকান্দায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু মহালছড়িতে প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মহালছড়িতে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

অভিনব জুতা আবিষ্কার হলো নারীদের সুরক্ষায়

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৪৩ গননা করুন

একতা ডেস্কঃ সারাবিশ্বে নারীদের যৌন হয়রানির অভিযোগ নতুন সমস্যা নয়। আর এইনিপীড়নের মাত্রা দিন দিন বেড়েই চলছে। ঘরে কিংবা বাইরে। সব জায়গাতেই প্রতিনিয়ত বখাটেদের বেপরোয়া উৎপাতের শিকার হতে হচ্ছে নারীকে। বিশেষ করে ভারতে নারীদের ওপর যৌন হেনস্তার মাত্রা চরমে। এমন পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় এক অভিনব জুতা আবিষ্কার করেছে ১০ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী। উদ্ভাবিত এই প্রযুক্তির মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসএমএস ও লোকেশন ট্র্যাকিং করা যাবে। যার মাধ্যমে দ্রুত সহায়তা পাওয়া যাবে পুলিশ কিংবা স্বজনদের।

ঋত্বিক সাহা শান্তিপুরের এম এন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্যে নারী সুরক্ষায় স্মার্ট জুতা বানিয়েছে ঋত্বিক। ৩ হাজার টাকা খরচ করে মাত্র ১০ দিনে এই স্মার্ট। জুতা বানিয়েছে এই শিক্ষার্থী। তবে সে একা নয়, ঋত্বিককে সাহায্য করেছে তার বন্ধুরাও।

এই জুতোর মধ্যেই থাকছে একটি চিপ। এই চিপ দিয়ে যেমন জিপিএস ট্র্যাকিং করে কারও অবস্থান জানা যাবে, তেমনই বিপদে পড়লে পাঠানো যাবে জরুরি এসএমএস। ঋত্বিক জানায়, এই জুতাতে রয়েছে ইলেকট্রিক শক। কোনো নারী রাস্তায় খারাপ লোকের হাতে আক্রান্ত হলে জুতার সাহায্যে প্রাণ বাঁচাতে পারবে। শুধু তাই নয়, জুতায় থাকা সেন্সর আক্রান্তের পরিবারে মেসেজ পাঠাবে। এছাড়াও জুতায় থাকা জিপিএসের মাধ্যমে লাইভ লোকেশনও জানতে পারবেন পরিবারের সদস্যরা। এই জুতা বানিয়ে শান্তিপুরজুড়ে এখন রীতিমতো আলোচনায় ঋত্বিক। দশম শ্রেণির ছাত্রের এই অভিনবআবিষ্কারে মুগ্ধ বিদ্যালয়ের শিক্ষকরাও। পরিবারের সদস্যরাও গর্ববোধ করছেন। ঋত্বিকের ইচ্ছা বড় হয়ে আরো নতুন নতুন আবিষ্কার করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews