1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

অভিনেত্রী ভরা মঞ্চে সালমান খানকে বিয়ের প্রস্তাব দিলেন

  • বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ গননা করুন
বলিউড সুপারস্টার সালমান খান।
বলিউড সুপারস্টার সালমান খান।

একতা ডেস্কঃ বরাবরই রোমান্টিক জীবন নিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে এবার ঘটনাটি একেবারেই ভিন্ন। জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এর প্রতিযোগী চাহাত পান্ডে ভরা মঞ্চে সরাসরি সালমান খানকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিলেন।

তিনি মঞ্চে এসে বলেন, “সালমান, আপনি আমার মায়ের সাথে কথা বলে আমাকে বিয়ে করে ফেলুন।” তার এই সাহসী মন্তব্যে উপস্থিত দর্শক এবং বিচারকরা চমকে ওঠেন। তবে সালমান খান কোনো মন্তব্য না করে কেবল হেসে বিষয়টি এড়িয়ে যান। তার সেই হাসি আরও কৌতূহল এবং মজার রেশ সৃষ্টি করে। ঘটনার ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ চাহাতের সাহসের প্রশংসা করছেন, আবার কেউ বিষয়টিকে মজার ছলে নিয়েছেন।

যিনি বিগ বস এ তার সাহসী ও সোজাসাপ্টা ব্যক্তিত্বের জন্য পরিচিত, তার এই মন্তব্যে আবারো প্রমাণ করলেন যে তিনি সবার নজর কাড়তে জানেন। অন্যদিকে, সালমান খানের চিরচেনা মজার প্রতিক্রিয়া এই ঘটনাকে আরও আলোচিত করেছে। সালমানের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ চিরকালীন। তবে তিনি এখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। চাহাতের এই প্রস্তাবের পর সালমানের বিয়ের গুঞ্জন আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews