1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

অভিযান নদীতে তীরেই ইলিশের হাট

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৫২৩ গননা করুন

একতা ডেস্ক: চলতি বদ্ধ মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এবং প্রজনন নিশ্চিত করতে দেশের সাগর ও নদীগুলোতে ইলিশ শিকারের ক্ষেত্রে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সেই সঙ্গে সংরক্ষণ ও পরিবহনেও রয়েছে নিষেধাজ্ঞা। এই নির্দেশনা প্রতিপালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তৎপরতা চালাচ্ছে। এরপরও থেমে নেই ইলিশ শিকার। মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ইলিশ শিকারের পাশাপাশি পদ্মাপাড়েই বসছে ইলিশের হাট। প্রতিদিন ভোর ও বিকেলে দেদার বিক্রি হচ্ছে ডিমওয়ালা ইলিশ। সস্তায় ইলিশ কিনতে দূরদূরান্তের ক্রেতারাও হাজির হচ্ছেন পদ্মাপাড়ে। ব্যাগ ভর্তি করে ইলিশ নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের পদ্মাপাড়ের কাজিরসুরাসহ আশপাশে বসেছে এই হাট।

ইলিশের প্রজনন নিশ্চিত করতে ১২ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে দেশের নদ-নদী-সাগরে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে; যা চলবে আগামী ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। এদিকে মা ইলিশ রক্ষায় শিবচর উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশের অভিযান চলমান রয়েছে। জেলে আটকসহ জব্দ করা হচ্ছে লাখ লাখ মিটার কারেন্ট জাল। গত ৬ দিনে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ ৫ লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দের পর ধ্বংস করেছে। এ ছাড়া ট্রলার জব্দ, জেলে আটক ও জরিমানা করা হচ্ছে। কিন্তু থামানো যাচ্ছে না ইলিশ শিকার। বিগত বছরগুলোর মতো এ বছরও নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের পাশাপাশি পদ্মাপাড়ে বসছে ইলিশের হাট।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, বন্দরখোলা ইউনিয়নের শেষ প্রান্ত কাজিরসুরা-সংলগ্ন চরাঞ্চল অনেকটাই দুর্গম। সেখানে একের পর এক ট্রলার এসে ভিড়ছে। ট্রলারে বসেই ইলিশ বিক্রি করছেন জেলেরা। নদীর পাড়েও মাছ নিয়ে সারিবদ্ধভাবে বসেছেন বিক্রেতারা। দরদাম করে মাছ কিনছেন অসংখ্য নারী-পুরুষ। আকারভেদে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি মিলছিল ইলিশ। তবে তা আকারে কিছুটা ছোট। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। তবে বড়গুলোর বেশির ভাগই ডিমে পরিপূর্ণ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা জানান, স্বাভাবিক সময়ে বাজারে যে দামে বিক্রি হয়, তার চেয়ে কম দামে তাজা ইলিশ পাচ্ছেন তাঁরা।

ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর এলাকা থেকে আসা নাছিমা বেগম বলেন, ‘আমি আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছি। টাটকা ইলিশ বিক্রির খবরে এসেছি নদীর পাড়ে। প্রচুর মাছ বিক্রি হচ্ছে। বড় আকারের কয়েকটা মাছ কিনেছি।’ নাম না প্রকাশের শর্তে একাধিক জেলে জানান, মাছ শিকার না করলে সংসার চলে না। তা ছাড়া এই সময়ে অনেক নতুন জেলে পদ্মায় নামে। তাই তাঁরাও ইলিশ শিকার করেন। তবে এখন ইলিশ বাজারে বিক্রির সুযোগ নেই। এ কারণে নদীপাড়েই একটু কম দামে বিক্রি করেন তাঁরা।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরা এলাকা ছাড়াও বাংলাবাজার, চরজানাজাতসহ পদ্মার চরের একাধিক স্থানে ইলিশের হাট বসে। শিবচরের চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুল্লাহ্ বলেন, ‘পদ্মার পাড়ে মাছের হাট নিয়ে ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলেছি। খুব শিগগির অভিযান চালানো হবে।’

উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, ‘আমরা যৌথ অভিযান পরিচালনা করব হাটগুলো ভাঙতে। পদ্মাপাড়ের হাটের স্থান চিহ্নিত করা হচ্ছে। আশা করি শিগগির বন্ধ হবে ইলিশের হাট।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌ পুলিশের অভিযান চলছে। এরপরও একশ্রেণির অসাধু জেলে নদীর পাড়ে মাছ বিক্রির হাট বসিয়েছে বলে আমরা জানতে পেরেছি। শিগগির কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তথ্যসূত্রঃ আজকের পত্রিকা

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews