1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চলবে

  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৯৪ গননা করুন

একতা ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদুল ফিতরের সময় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল ও তল্লাশি আরও বাড়ানো হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেফতারসহ অভিযান চলবে। মঙ্গলবার ঈদযাত্রা নিরাপদসহ সার্বিক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বিশেষ বিশেষ রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হবে। বড় অঙ্কের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শও দেন তিনি। এখন পর্যন্ত নারী নির্যাতন ও ধর্ষণের যত ঘটনা ঘটেছে, তা রিপোর্ট আকারে আদালতে উপস্থাপনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এক্ষেত্রে আসামিদের শাস্তি নিশ্চিত করা হবে। ঈদের আগে শ্রমিকদের পাওনা বেতন ভাতা দিতে মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এটা তাদের বকেয়া। যেটা বাস্তবসম্মত সেগুলো পরিশোধ করতে হবে। ঈদের সময় মাদকের ইস্যু বেড়ে যায়। মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews