একতা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আর্টনি জেনারেল মো. আসাদুজ্জামান। ২৭ ডিসেম্বর, শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
জেনারেল বলেন, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনাসহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনের অংশ নিতে পারবেন না। পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে’ শীর্ষক ছায়া সংসদে অংশগ্রহণ করে ইষ্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি। ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
Leave a Reply