1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আইনের আওতায় আনা হবে আনিসুলদের রক্ষায় চেষ্টাকারী পুলিশকে

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ গননা করুন

একতা ডেস্কঃ অন্তরবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে ‘রক্ষার চেষ্টাকারী’ পুলিশ কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দেব না। গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রালে বড়দিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই নিউমার্কেট এলাকায় সংঘর্ষের মধ্যে ছাত্রলীগের কর্মী সবুজ আলী ও নিউমার্কেট এলাকার হকার মো. শাহজাহান নিহত হন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দুই হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, জিয়াউল আহসানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল গণমাধ্যমে খবর প্রকাশ হয়, সবুজ আলী ও শাহজাহান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনার পরিদর্শক জাহাঙ্গীর আরিফ ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই’ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেন। ওই চূড়ান্ত প্রতিবেদনে ‘সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায়’ আনিসুল, সালমান ও জিয়াউলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ। প্রতিবেদনে বলা হয়, আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ায় আবার তদন্ত করা হচ্ছে। এর মধ্যে ‘অসুস্থতা’র কথা বলে ছুটিতে চলে গেছেন ওই কর্মকর্তা। উপদেষ্টা বলেন, যিনি এই কাজ করেছেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। তিনি এখন ছুটিতে থাকলেও ছুটি বেশি দিন কাটাতে পারবেন না। আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। এ ধরনের কাজ আমরা প্রশ্রয় দেব না। তিনি প্রসিডিউরও ফলো করেননি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews