1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ গননা করুন

একতা ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। আমি পুলিশকে বলব আরো এ্যক্টিভ হতে। খুব দ্রুত পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে। বুধবার সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে। সাধারণত ভোররাতে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। এজন্য তিনি ভোররাতেও রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন।

আশুলিয়া, সাভার ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছেন। এছাড়া কৃষি জমি রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ডাঃ মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবিরসহ পুলিশ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews