1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

আইপিএলে নাম তোলাই হয়নি অলরাউন্ডার সাকিবের

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২২১ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার গল্প নিয়ে হাজির হয়েছে আইপিএল নিলামের দ্বিতীয় দিনটা। সবচেয়ে বড় চমক ছিল সাকিব আল হাসানের নাম নিলাম তালিকায় না থাকা। আইপিএলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ও সফল ক্রিকেটারের এই ঘটনা বিস্ময় জাগিয়েছে। আইপিএল মঞ্চে সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল নাম। দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতায় মাঠ কাঁপিয়েছেন তিনি। কিন্তু এবার তার নামই নিলামে তোলা হয়নি, যা ভক্ত ও ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

নিলামের এক্সিলারেটেড রাউন্ডে ডাক উঠেছিল বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই অভিজ্ঞ পেসারকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেনের ভাগ্যও ছিল একই। তার ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে কেউ আগ্রহ দেখায়নি। সাকিব ছাড়াও বাংলাদেশের বাকি ক্রিকেটারদের নাম নিলামে ডাকা হয়নি। মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

সাকিবের মতো অনেক বড় তারকাই নিলামে দল পেলেন না। কিউই ব্যাটার কেন উইলিয়ামসন, ভারতীয় ব্যাটার পৃথ্বী শ. আজিঙ্কা রাহানে, ফাফ ডু প্লেসির মতো খেলোয়াড়রাও দল পাননি। সৌদি আরবের জেদ্দায় বসেছে এবারের আইপিএল নিলামের মঞ্চ। দুই দিনে ৫৭৭ জন খেলোয়াড় নিলামে তোলা হবে, যেখানে বিদেশিদের জন্য সুযোগ রাখা হয়েছে মাত্র ৭০ জনের।

নিলামে সাকিবের নাম না তোলা এবং অন্য বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়া দেশের ক্রিকেটের জন্য চিন্তার বিষয়। এই অবস্থায় বাংলাদেশি ক্রিকেটারদের ভবিষ্যৎ আইপিএলে কতটা উজ্জ্বল হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews