1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

আওয়ামী লিগ নামে নতুন দলের নিবন্ধন আবেদন

  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৬৯ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন চেয়ে ‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দল গঠন করে আবেদন করা হয়েছে। নতুন এ দলের প্রধান উজ্জ্বল রায়, যিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়। নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত ২৪ মার্চ, এই কমিটির মেয়াদ শেষ আগামী ২০ এপ্রিল। দলের প্রতীক হিসেবে উজ্জ্বল নৌকা বা ইলিশ দাবি করেছেন। আবেদনে নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন।

দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ। তবে এতে কোনো সড়ক ও বাড়ির নম্বর উল্লেখ নেই। উজ্জ্বল রায় বলেন, ‘ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসেবে আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছি। তিনি যদি দেখা করতেন তাহলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো। আর এখন তো তিনিই নেই। তাই আবেদন করেছি।’

তিনি নিবন্ধনের শর্ত পূরণের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে (ফিজার) সপ্তম সংসদ নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে উজ্জ্বল রায় বলেন, ‘এটা যে কী করে হলো বুঝতে পারছি না। তিনি তো নেই। আগে ছিলেন তাই উল্লেখ করেছি। নির্বাচন কমিশন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ২০ এপ্রিল আবেদন করার শেষ সময়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews