একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। ১৯ মার্চ, বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। তিনি বলেন, তবে আওয়ামী লীগকে বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ রয়েছে, তা বাংলাদেশের আদালতে বিচার হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এ বিষয়ে এখনও আলোচনার টেবিলেই রয়েছে। আগামী নির্বাচন সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন হবে নির্ধারিত সময়েই। সরকারের দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে, যেখানে ডিসেম্বরে সীমিতসংখ্যক সংস্কারের জন্য এবং আগামী বছরের জুনে বৃহত্তর সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি নিশ্চিত করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
আন্তর্জাতিক সহযোগিতা এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস বাংলাদেশবিরোধী অপতথ্য প্রচারের বিষয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
Leave a Reply