1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার চাঁদপুরে

  • মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪৬৮ গননা করুন

একতা ডেস্ক: চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালীর (৫৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে হত্যার পর তাঁর মরদেহ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বেলুতী গ্রামে তাঁর বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নজরুলের বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। পেশাগতভাবে তিনি ঠিকাদারি কাজ করতেন।

পরিবার, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন নজরুল। এরপর আর বাড়ি ফেরেননি। বেলা ১টা থেকে রাত ১২টা পর্যন্ত তাঁর মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেয়নি। পরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি স্বজনেরা। আজ সকালে স্থানীয় লোকজন নির্মাণাধীন ওই ভবনটির সিঁড়ির লোহার রডে ঝুলন্ত অবস্থায় নজরুলের মরদেহ দেখতে পান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

নজরুলের স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জামিউল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে নজরুলকে পরিকল্পিতভাবে হত্যা

করা হয়েছে। পরে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। যে ধরনের চিকন রশিতে লাশটির গলা ঝোলানো-তা

দিয়ে আত্মহত্যা সম্ভব নয়। লাশের পা-ও মাটিতে লাগানো ছিল। পাশে তাঁর জুতা, চশমা, গ্যাসলাইট ও দুটি মুঠোফোন পাওয়া গেছে। পরিবারের কারও সঙ্গেই তাঁর দ্বন্দ্ব বা মনোমালিন্য ছিল না। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় শাস্তির দাবি করেছেন তাঁরা।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) রাশেদুল হক চৌধুরীসহ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।

এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার (ওসি) সালেহ আহম্মেদ বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। এটি একটি রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা না হত্যাকাণ্ড-তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন।

তথ্যসূত্রঃ প্রথম আলো

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews