1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আওয়ামী লীগ সভা-সমাবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ গননা করুন

একতা ডেস্কঃ দীর্ঘদিন চুপ থাকার পর শহীদ নূর হোসেন স্মরণে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সংগঠনটির ভেরিফায়েড ফেইসবুক পেজে একাধিক পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়েছে। তবে দেশে এখন আওয়ামী লীগের সমাবেশ বা মিছিল করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৯ নভেম্বর, শনিবার দুপুর ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি। ফেইসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘আওয়ামী লীগ এখন একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলটির বাংলাদেশে প্রতিবাদ করার মতো কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা সহ্য করবে না।’

আগামীকাল ১০ নভেম্বর, রোববার বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। এ বিষয়ে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেইসবুক পেজে একাধিক পোস্ট করেছে দলটি।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews