1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আখেরী মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় পীর ছাহেব চরমোনাই

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ গননা করুন

একতা ডেস্কঃ মহান আল্লাহ রাব্বুল আল আমীনের কাছে পানাহ চেয়ে বুক ফাটা কান্না আর আহাজারী নিয়ে আমীন ধ্বনিতে আখেরী মুনাজাতের মাধ্যমে ঐতিহাসিক চরমোনাই দরবার শরিফের অগ্রহায়নের বার্ষিক মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল শণিবার সকালে। গত বুধবার বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর ছাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে এ মাহফিলেরঅঅনুষ্ঠানিক সূচনা হয়। শনিবার সকাল সাড়ে ৮টায় পীর ছাহেবের সমাপনী বক্তব্যের পরে আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত আধ্যাত্মিক এ মিলনমেলায় লক্ষ লক্ষ মুসুল্লী অংশ নেন। এবারের মাহফিলে ৪ জন অমুসলিম পীর ছাহেব চরমোনাই ও শায়খে চরমোনাইর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে বায়াত হন। আখেরী মুনাজাতে পীর ছাহেব চরমোনাই সমবেত মুসুল্লীয়ীনদের নিয়ে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শাস্তি কামনা করেন।

সমাপনী অধিবেশনের বয়ানে পীর ছাহেব চরমোনাই বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে অহরহ নাফরমানি করছে। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মত মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাবার প্রস্তুতি গ্রহনেরও আহবান জানান পীর ছাহেব চরমোনাই। পীর ছাহেব চরমোনাই বলেন, আল্লাহর ভয় যার অন্তরে নেই, ঐ মানুষ এমনকি আলেম, মুফতী ও পীরেরও কোন মূল্য নেই। তিনি সব আমিত্ব পরিহার করে নিজেকে ছোট মনে করার তাগিদ দিয়ে আমিতু ভাব ও তাকাব্বুরী পরিত্যাগ করারও পরামর্শ দেন। পীর ছাহেব চরমোনাই হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে সেভাবে সকলকে রাগের মুখে লাগাম টানারও তাগিদ দেন। তিনি সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে ক্বলব পরিশুদ্ধ করা সহ গীবতের মত গুনাহ থেকে বেঁচে থাকারও পরামর্শ দিয়ে নিজ নিজ পরিবারের সবাইকে দ্বীন শিক্ষা দিয়ে দ্বীনের পাবন্দি করতেও অসিহত করেন। পীর ছাহেব চরমোনাই পরিবারে খাছ পর্দা জারি করার পাশাপাশি সব ধরনের নেশা থেকে বেঁচে থাকারও পরামর্শ দিয়ে আল্লাহওয়ালাদের কিতাব পড়ার তাগিদ দেন। পীর ছাহেব সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালীমে নিয়মিত অংশ নেয়া সহ ছহীহ ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করার ওপরও গুরুত্বারোপ করেন।

সমাপনী অধিবেশনের বয়ানে পীর ছাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আখেরী মুনাজাতে অংশ নেয়া প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের মসুল্লীয়ানদের মোবারকবাদ জানান। আখেরী বয়ানের পর পীর ছাহেব চরমোনাই বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি মুরিদানদের সঠিক পথে পরিচালিত হবার বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি তাওবা করিয়ে গুনাহ থেকে বেঁচে থাকার শপথ করান।

চরমোনাই দরবার শরিফের অস্থায়ী হাসপাতালে এবারের মাহফিলে দুই সহস্রাধিক মুসল্লীর চিকিৎসা দেয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews