একতা ডেস্কঃ প্রথমবারের মতো একসঙ্গে গান গাইলেন কণ্ঠশিল্পী আগুন ও ক্লোজআপ ওয়ানখ্যাত শিল্পী মৌসুমী আক্তার সালমা। এই দুই শিল্পীর দ্বৈতকণ্ঠে গাওয়া গানটির শিরোনাম ‘তোমারে হারালে মরিবো’।
মিডিয়া ভয়েজের ব্যানারে গানটি প্রকাশ হয়েছে সম্প্রতি। গানটিতে মডেল হয়েছেন শিল্পী আগুন ও সালমা নিজেই। গানটির কথা ও সুর করেছেন এ আর রাজ এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন এম মুকুল। সালমা বলেন, ‘আগুন ভাই দেশের খ্যাতনামা শিল্পী। ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর সঙ্গে গাইতে পারলে আরও ভালো লাগত। তবে এখনো তিনি অসাধারণ গান করেন।’ তার সাথে গান করতে আমার নিজেও ভালো লেগেছে। নব্বইয়ের দশকে আগুন ছিলেন বাংলা গানের জনপ্রিয় মুখ। বিশেষ করে সালমান শাহের লিপে তাঁর গানগুলো শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এবার সালমার সঙ্গে তাঁর এই নতুন গান শ্রোতাদের নতুন এক অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply