1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

আগে ঘুষ দিতে হতো ১ লাখ এখন ৫ লাখ বললেন মির্জা ফখরুল

  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৮৪ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ। দেশে সুশাসনের অভাব ও দুর্নীতির প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি। শনিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রচিত বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একজন বড় ব্যবসায়ী আমাকে বলেছেন, আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ। এটি শুধু ঘুষের অঙ্ক বাড়ার বিষয় নয়, এটা রাষ্ট্রের সবখানে অনিয়ন্ত্রিত দুর্নীতির ইঙ্গিত।

তিনি আরও বলেন, দেশে কোথাও কোনো সুশাসন নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। পুলিশ প্রশাসনে কোনো পরিবর্তন হয়নি। তবে রাতারাতি সংস্কার সম্ভব নয়। গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকলে কিছু হবে না। জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে গণতান্ত্রিক উপায়ে সংস্কার আনতে হবে।

ট্রাম্পের শুল্ক আরোপ নিয়েও আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে শুল্ক আরোপের সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় ফিরে এসে নতুন করে শুল্ক আরোপ করেন, তবে তা বাংলাদেশের অর্থনীতিকে বড় সংকটে ফেলতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ভালো প্রতিষ্ঠান এখন দেশে নেই বললেই চলে। প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে, মানুষগুলো একই রয়ে গেছে। কেউ কেউ বলে সব কিছু বাদ দিয়ে দাও, কিন্তু সেটা সম্ভব না। এখন মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে। সুশাসন খুব কঠিন কাজ। আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত কারও কর্মকাণ্ডে চেক অ্যান্ড ব্যালেন্স নেই। রাজনৈতিক দলগুলোর মাঝেও সংস্কার দরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান বইয়ের লেখক ও অনুষ্ঠানের সভাপতি হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতি, শাসন ও ক্ষমতা, এই তিনটি বিষয় সবসময় একে অপরের সঙ্গে জড়িত। যেহেতু জীবনের প্রতিটি স্তরে এগুলোর প্রভাব, তাই সেগুলোর বিশ্লেষণ সময়ের দাবি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews