1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

আজ অমর একুশে বইমেলার পর্দা নামছে

  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার। এবছর আর বাড়ছে না অমর একুশে বইমেলার সময়। পর্দা নামছে বাঙালির প্রাণের উৎসব বইমেলার। তবে ছুটির দিন হিসেবে বইমেলা শুরু হবে বেলা ১১টায় এবং শেষ হবে রাত ৯টায়। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেলে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন এসব তথ্য জানিয়েছেন। রোজাসহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এবার বইমেলার সময় বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে না। নির্ধারিত সময়েই সব কার্যক্রম শেষ হবে। শুক্রবার যেহেতু ফেব্রুয়ারি মাসের শেষ দিন, সে অনুযায়ী শুক্রবার এবারের বইমেলার শেষ দিন হবে। তিনি বলেন, এবারের বইমেলার আয়োজনসহ সব ব্যবস্থাপনাতেই ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অনেক চ্যালেঞ্জ ছিল। তবে সবকিছুকে পাশ কাটিয়ে আমরা বইমেলা করতে সক্ষম হয়েছি। এটাই হচ্ছে বড় সাফল্য। বইমেলা এখন মিলনমেলায় পরিণত হয়েছে। বইমেলা কিন্তু শুধুমাত্র বই বিক্রির হাট নয়। এটি একটি মানুষের সঙ্গে পারস্পরিক মেলবন্ধনের জায়গা। লেখক-পাঠকের সম্পর্ক তৈরি হওয়ার জায়গা। সবকিছু মিলিয়ে বইমেলা হচ্ছে একটি সাংস্কৃতিক ইভেন্ট। সেজন্য, বইমেলাকে শুধু বইমেলা নামেই আমরা ডাকি না। আমরা বলি মিলনমেলা। সে বিবেচনায় বলতে পারি বইমেলা সফল হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি, রবিবার বিকেলে ৪টার দিকে অমর একুশে বইমেলা-২০২৫ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews