1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

আজ আকাশে গ্রহের মেলা দেখা যাবে

  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ গননা করুন

একতা ডেস্কঃ আজ পৃথিবী থেকে বিস্ময়কর মহাকাশের দারুণ এক ঘটনা দেখার সুযোগ মিলবে। বিরল এ মহাজাগতিক ঘটনায় সন্ধ্যার আকাশে একই সঙ্গে দেখা যাবে ছয়টি গ্রহ। সূর্যাস্তের ৪৫ মিনিট পর থেকে আকাশে দেখা যাবে গ্রহের এ মেলা।

ছয়টি গ্রহ সারিবদ্ধভাবে দেখা যাবে সন্ধ্যার আকাশে। বৃহস্পতি, শুক্র, মঙ্গল ও শনি গ্রহ-সূর্য অস্ত যাওয়ার পর খালি চোখে দেখার সুযোগ মিললেও ইউরেনাস ও নেপচুন গ্রহ দেখতে প্রয়োজন হবে টেলিস্কোপ। ২৫ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ থেকেই দেখা যাবে এই গ্রহ মেলা। আকাশের দক্ষিণ-পশ্চিমে বেশ আলোকিত অবস্থায় দেখা যাবে শুক্র ও শনি গ্রহ। দক্ষিণ-পূর্ব আকাশে বৃহস্পতি গ্রহ অবস্থান করলেও মঙ্গল গ্রহ থাকবে পূর্ব আকাশে। এসব গ্রহ প্রায় তিন ঘণ্টা পর্যন্ত দেখা যাবে। গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান ও উজ্জ্বলভাবে দেখা যাবে শুক্রকে। লাল রঙের কারণে মঙ্গল গ্রহকে মনে হবে জ্বলন্ত বাল্ব। পশ্চিম আকাশে একটি ক্ষুদ্র বিন্দুর মতো শনি গ্রহকে দেখা যাবে। তবে ইউরেনাস ও নেপচুন গ্রহকে দূরত্বের কারণে ছোট আকারের উজ্জ্বল বিন্দু মনে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews