একতা ডেস্কঃ আজ চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ এর জন্মদিন। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় ১৯৪৭ সালের আজকের দিনে জন্ম তার। তিনি ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সীমানা পেরিয়ে সিনেমাতেও ছিলেন সহকারী পরিচালক।
১৯৭৯ সালে নির্মাণ করেন তার প্রথম সিনেমা দি ফাদার। একের পর এক সুপারহিট সিনেমা নির্মাণ করেন। তার নির্মিত সর্বশেষ সিনেমা ‘বীর’ ২০২০ সালে মুক্তি পায়। ১৯৯৪ সালে ‘দেশপ্রেমিক’ ও ২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। চলচ্চিত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে কাজী হায়াৎ জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৭৩টি পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে এ নির্মাতা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply