1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আজ গ্রেপ্তার হলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল

  • বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭১ গননা করুন

একতা ডেস্কঃ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দায়ের করা মামলায় এবার গ্রেপ্তার হয়েছেন। ২৫ জুন, বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। একই মামলায় গত ২২ জুন, রবিবার গ্রেপ্তার করা হয়েছিল সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে। জনতা কর্তৃক গ্রেপ্তারপূর্ব অপদস্থ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরদিন আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠায়।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলায় ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনগুলোর সদস্য এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করে রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘ সময় ধরে দখলে রাখায় নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা নষ্ট হয়েছে।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্য ছিলেন, কমিশনে চার নির্বাচন কমিশনার ছিলেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মোঃ আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। বিএনপির মামলায় এই কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

এরই ধারাবাহিকতায় সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পথ উন্মুক্ত করে দেয়। রায়ে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে আবশ্যকীয় অবাধ ও নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব হয়নি এবং জনগণের আস্থা বিনষ্ট হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews