1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

আজ বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক

  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬২ গননা করুন

একতা ডেস্কঃ সংস্কার সুপারিশের বিষয়ে মতামত দিয়েছে ১৫টি দল, বাকিদের অপেক্ষা জাতীয় ঐকমত্য কমিশন আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করছে। রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক কাঠামো উন্নয়নের লক্ষ্যে গঠিত এই কমিশন সংশ্লিষ্ট দলগুলোর মতামত সংগ্রহ ও আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে কাজ করছে।

সংস্কার প্রতিবেদনের সুপারিশের ওপর মতামত চেয়ে ৩৮টি রাজনৈতিক দলের কাছে আহ্বান জানানো হলেও এ পর্যন্ত ১৫টি দল তাদের মতামত জমা দিয়েছে। বাকিদের কাছ থেকে মতামত সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। ২০ মার্চ, বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রথমে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সঙ্গে আলোচনা করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক সংস্কারের ব্যাপারে একটি গ্রহণযোগ্য ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে কাজ করছে।

বিভিন্ন রাজনৈতিক দল জানিয়েছে, তারা এই আলোচনায় অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে এবং গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করবে। এই সংলাপ দেশের রাজনৈতিক অঙ্গনে সমঝোতা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews