একতা ডেস্কঃ এম্পাবের কাছে আরো বেশি গোল আশা করেন রিয়ালের কোচ আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপ্পের শুরুটা প্রত্যাশা মতো না হলেও আস্তে আস্তে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন তিনি। প্রায় নিয়মিতই দেখা পাচ্ছেন গোলের। ফরাসি তারকার কাছে আরও গোল চান তিনি।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমি চাই, এমবাপ্পে গোল করুক। প্রতিপক্ষের ওপর চাপ দেওয়ার চেয়ে সে গোল করলেই আমি খুশি হব। মাঠে সেন্টার-ফরোয়ার্ডের ভূমিকা বদলে যায়নি। আমি তার কাছে সেটাই চাই, যা (রেয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার) করিম বেনজেমার কাছে চাইতাম।’
মাঠে এমবাপ্পের পজিশন নিয়ে তিনি বলেন, ‘এমবাপ্পেকে ঠিকমতো মাঠে পজিশন নিতে হবে এবং বল দখলে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণের সময় তাকে স্মার্ট হতে হবে।’ গত জুনে পিএসজি ছেড়ে রেয়ালে যোগ দেওয়া এমবাপ্পে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৮টি গোল করেছেন। গত শনিবার লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

Leave a Reply