1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

আনুষ্ঠানিকভাবে গুগল পে চালু হলো বাংলাদেশে

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৮৯ গননা করুন

একতা ডেস্কঃ আজ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। এই সেবা কার্যত গুগল ওয়ালেট-এর অংশ, যার মাধ্যমে গ্রাহকেরা দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন লেনদেন করতে পারবেন। মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে দেশে বা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সুবিধাসম্পন্ন পস টার্মিনালে লেনদেন করতে পারবেন।

শুধু স্মার্টফোন ছুঁইয়ে সহজেই হবে লেনদেন, প্রয়োজন হবে না প্লাস্টিক কার্ড বহনের। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, লেনদেন ডিজিটাল হলে স্বচ্ছতা বাড়ে, নগদ নির্ভরতা কমে এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হয়। গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারদের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, “বাংলাদেশ সত্যিকার অর্থে ডিজিটাল লেনদেন সক্ষম দেশের তালিকায় যুক্ত হলো। এখন সময় এসেছে মানিব্যাগের পরিবর্তে ফোনে লেনদেন করার। এই সেবার মাধ্যমে বাংলাদেশিরা বৈশ্বিক অর্থনীতির সঙ্গেও আরও শক্তভাবে যুক্ত হবেন। আমাদের রপ্তানি ও প্রবাসী আয় বাড়ছে, সেই সঙ্গে আর্থিক খাতকে শক্তিশালী করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগও চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews