1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আবারও শাহরুখ-দীপিকা জুটি

  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১২৮ গননা করুন

একতা ডেস্কঃ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন বলিউডের সবচেয়ে আলোচিত অনস্ক্রিন জুটিগুলোর মধ্যে অন্যতম। যখনই শাহরুখ ও দীপিকা একসঙ্গে পর্দায় এসেছেন, তখন যেন এক আলাদা রসায়ন তৈরি হয়েছে। এ জুটি কখনও পুরোনো হয় না ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’- প্রতিটি সিনেমাই যেন তারই প্রমাণ করে দেয়। এবার তাদের দেখা যাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন অ্যাকশন থ্রিলার ‘কিং’ সিনেমায়। ২০২৬ সালে মুক্তি পেতে চলা ‘কিং’ সিনেমার গল্পে রয়েছে এক নতুন মোড়, এক নতুন আবেগ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘কিং’ সিনেমায় দীপিকাকে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রে। তিনি অভিনয় করেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের ভূমিকায়। যদিও এটি একটি পূর্ণাঙ্গ প্রধান চরিত্র নয়, তথাপি চরিত্রটি পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে। নির্মাতা সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ উভয়েই এ চরিত্রের জন্য দীপিকাকে চেয়েছিলেন এবং দীপিকাও সানন্দে রাজি হন। ‘কিং’ সিনেমার গল্প এগিয়ে চলে প্রতিশোধ, সহানুভূতি আর সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে। শাহরুখ এ সিনেমায় অভিনয় করছেন একজন পেশাদার খুনির চরিত্রে, যার জীবনে হঠাৎই প্রবেশ করে এক কিশোরী। এই কিশোরী চরিত্রেই থাকছেন সুহানা খান। এক নির্জীব ঘাতক আর আহত মেয়েটির সম্পর্ক ধীরে ধীরে গড়ে তোলে এক অদ্ভুত রসায়ন। যার গভীরে আছে প্রেম, মমতা আর অতীতের ক্ষত। এই চরিত্রগুলোর মাঝে দীপিকার ভূমিকাটি গল্পে নিয়ে আসে অতিরিক্ত আবেগ ও নাটকীয়তা।

প্রথমেই সিনেমাটি পরিচালনা করার কথা সুজয় ঘোষের। সেই সময় গল্পটি ছিল থ্রিলারধর্মী আর শাহরুখের চরিত্র ছিল অতিথি চরিত্রের মতো। কিন্তু যখন সিনেমাটি সিদ্ধার্থ আনন্দ পরিচালনার দায়িত্ব নেন, এরপর তিনি সিনেমার গল্পে পরিবর্তন নিয়ে আসেন। এখন ছবিটি পূর্ণদৈর্ঘ্য অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখ অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। শুরুতে সুহানার মায়ের চরিত্রে টাবুকে ভাবা হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews