1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

আমিশা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা

  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ গননা করুন

একতা ডেস্কঃ আজকাল সিনেমায় অনিয়মিত বলিউড তারকা আমিশা প্যাটেল। আগের মতো আলোচনায়ও নেই এ তারকা। পঞ্চাশ ছুঁইছুঁই এ অভিনেত্রী এখনও গাঁটছড়া বাঁধেননি। এবার বিয়ের আগেই অন্তঃসত্ত্বা তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফেরেন ‘গদর ২’ সিনেমায় মধ্য দিয়ে। এ ছবিতে সানি দেওলের বিপরীতে দেখা গিয়েছিল আমিশাকে। সবশেষ গত বছর ‘তওবা তেরা জ্বালওয়া’ ছবিতে দেখা যায় অভিনেত্রীকে।

তিনি অভিনয় জীবনের দর্শকদের উপহার দিয়েছেন ‘কাহো না পেয়ার হ্যা’, ‘ইয়ে জিন্দেগি কা সফর’, ‘ভুল ভুলাইয়া’, ‘ওম শান্তি ওম’ এর মতো ব্যবসা সফল সিনেমা। ক্যারিয়ারের সোনালি দিনে একাধিক বলিউড অভিনেতা সঙ্গে প্রেমের সম্পর্কে গড়েছেন কিন্তু পরিণয় হয়নি। এবার নাকি বিয়ের আগেই মা হচ্ছেন আমিশা! এমন খবরে সরগরম নেটদুনিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সম্প্রতি সবুজ মনোকিনি (টপলেস বিকিনি পরিহিত অভিনেত্রীর একটি ছবি প্রকাশ্যে আসতেই মা হওয়ার গুঞ্জন শুরু হয়। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনেত্রীর বেবি বাম্প। এই ছবি দেখে নেটিজেনদের মধ্যে কৌতূহল। ইতিমধ্যেই নানা প্রশ্ন করতে দেখা গেছে পোস্টের মন্তব্যের ঘরে। তবে অন্তঃসত্ত্বার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন আমিশা। ১৯৭৫ সালে ভারতের গুজরাট রাজ্যে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। অভিনয় জীবনে হিন্দি ও তেলেগু দুই ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের টাফ্টস বিশ্ববিদ্যালয়ে জৈব-জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়া শেষে খান্ডওয়ালা সিকিউরিটিজ লিমিটেডে চাকরি শুরু করেন। চাকরির সময় থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মে। এরপর দেশে এসে সত্যদেব দুবের থিয়েটারে অভিনয়ের হাতে খড়ি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews