1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আরো ৯ মামলায় গ্রেপ্তার সাবেক পূর্তমন্ত্রী মোশাররফ

  • বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ গননা করুন

একতা ডেস্কঃ বুধবার সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হাজির করা হলে জামিনের আবেদন নাকচ করে তাকে আরো ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় চট্টগ্রামের তিনটি পৃথক আদালতে। আজ বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি করতে চট্টগ্রামের তিনটি পৃথক আদালতে সাবেক এই মন্ত্রীকে হাজির করা হয়। তারপর বিচারকরা মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

মীরসরাই ও জোরারগঞ্জ থানার পাঁচটি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে। তিনটি মামলার শুনানি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিন এবং অপর একটি মামলার শুনানি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম।

জেলা আদালতের পিপি আশরাফ হোসেন চৌধুরী জানান, মোশাররফের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আদালত তার কারাগারে ডিভিশন চেয়ে করা আবেদনও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন মোশাররফ। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসানের পর একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গ্রেপ্তার হন।

ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন এবং তিনি ১৯৭২ সালের সংবিধান প্রণেতাদের একজন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গৃহায়ন ও গণপূর্ত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম-১ আসনের এই সাবেক সংসদ সদস্যের আসনে তার ছেলে মাহবুব রহমান রুহেল সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews