একতা ডেস্ক: দেশের ভেঙে পড়া আর্থিক খাতের পূর্ণ সংস্কারের শর্ত সাপেক্ষে সব ধরনের সহায়তা দেবে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন (আইএফসি)। রোববার এ দুটি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন এ অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের খাতে ব্যয় করা হবে। তবে ঋণ সহায়তার পরিমাণ কত তা জানা যায়নি। অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বৈঠকে ঋণের পরিমাণ চূড়ান্ত হবে বলে জানান অর্থ উপদেষ্টা।
তথ্যসুত্রঃ সমকাল

Leave a Reply