1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

আলিমে ফেল থেকে পাস ১০, জিপিএ-৫ পেলেন ৬ জন

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩৯১ গননা করুন

একতা ডেস্ক: দেশের মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ১০ জন শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার আলিম পরীক্ষার ফল প্রকাশের পর ২ হাজার ৭১৪ জন শিক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হয়ে আবেদন করেন। তারা ৭ হাজার ৭৩৮টি পত্রের খাতা চ্যালেঞ্জ করেন। এতে ৩৬ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। তার মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। ফেল থেকে পাস করেছেন ১০ জন। তাছাড়া জিপিএ পরিবর্তন হয়েছে আরও ১৩ জনের। গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আলিমে পাসের হার ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

তথ্যসূত্রঃ সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews