1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আশুলিয়ায় শ্রমিক কলোনী অগ্নিকাণ্ডে ১৬ পরিবার নিঃস্ব

  • মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ গননা করুন

একতা ডেস্ক: শিল্পা এলাকা আশুলিয়ায় অগ্নিকাণ্ডে একটি শ্রমিক কলোনীর ২২ কক্ষ ভস্মিভূত হয়েছে। আগুনে কক্ষে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল ও সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী কলোনী মালিকের। এ ঘটনায় ওই শ্রমিক কলোনীর ১৬টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তবে মহাসড়কে অবরোধ থাকায় ফায়ারসার্ভিস ঘটনাস্থলে যেতে না পারায় এ ক্ষয়ক্ষতি হয়েছে।

৮ অক্টোবর, মঙ্গলবার আশুলিয়ার কলতাসূতি বাড়ল এলাকায় ওই কলোনীতে গিয়ে এ তথ্য জানা যায়। এর আগে, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ল গ্রামের জয়নাল আবেদীনের মালিকানাধীন কলোনীতে আগুনের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ শ্রমিক কলোনী ভাড়াটিয়া আফজাল, সুমন, পাপিয়া, আবু সুফিয়ানসহ অন্যান্যরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে ওই কলোনীর দক্ষিণ-পূর্ব কর্ণারের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যই আগুন সমস্ত কলোনীতে ছড়িয়ে পড়ে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজ, জমির দলিল সহ ২২ টি কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ারসার্ভিসে খবর দিলেও তারা আসতে পারেনি মহাসড়ক অবরোধের কারণে। পরে নিজস্ব ব্যবস্থাপনাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তাই এত বড় ক্ষতি হয়েছে। সরকার ও বিত্তবান্দের কাছে সহযোগীতা কামনা করেন তারা।

বাড়ির মালিক জয়নাল আবেদীন জানান, তার কক্ষে থাকা নগদ চার লাখ টাকা, দুই ভরি স্বর্ণ, জমির দলিল এবং ফার্নিচারসহ সব পুড়ে গেছে। এছাড়া তার মোট ২২ টি কক্ষ এবং কক্ষে থাকা সমস্ত কিছু পুড়ে গেছে। সবগুলা কক্ষেই ভাড়াটিয়া ছিল। ভাড়াটিয়া কক্ষগুলোতেও অনেক মালামাল ছিল সেগুলা পুড়ে ছাই হয়ে গেছে। অনেকে কারখানায় থাকার কারণে আসতে পারেনি। অগ্নিকান্ডে তার এক কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় তিনি সহ ১৬ পরিবার নি:স্ব হয়ে গেছে। এব্যাপারে ডিইপিজেড ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, সেদিন মহাসড়কে অবরোধ থাকায় আমরা ঘটনাস্থলে যেতে পারিনি। তবে কাশিমপুরের সারাবো ফায়ারসার্ভিস সেখানে যেতে বের হয়েছিল।

তথ্যসূত্রঃ আলোকিত বাংলাদেশ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews