1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

আ.লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকদের ষড়যন্ত্র চলছে বললেন রিজভী

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৩০ গননা করুন

একতা ডেস্কঃ বলেছেন, ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা শেখ হাসিনার পতন সহ্য করতে পারছে না। সম্প্রতি লন্ডনে ড. ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হওয়ার পর থেকেই পার্শ্ববর্তী দেশ থেকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আজ শুক্রবার দুপুরে পাবনার চাটমোহরে অসুস্থ বিএনপি নেতা আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। এ সময় তিনি তাহের ঠাকুরের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

তিনি বলেন, এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। আমাদের ১৬ বছরের আন্দোলনের ইতিহাসে অনেক নেতাকর্মী গুম হয়েছেন, মামলা ও গ্রেফতারের শিকার হয়েছেন। আমরা ভয়ঙ্কর এক ফ্যাসিবাদের মধ্য দিয়ে গেছি। আজ আমরা যতটুকু নির্ভয়ে কথা বলছি, সেটিও দীর্ঘ লড়াইয়ের ফল। ১৬ বছর ধরে আওয়ামী লীগ আমাদের নিপীড়ন করেছে। দুর্নীতি করে লুটপাটের টাকায় কানাডা, মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে বিলাসবহুল জীবনযাপন করছে।

শেখ হাসিনা মিডিয়া নিয়ন্ত্রণ করে অপপ্রচার চালিয়েছে, কিন্তু দেশের ১৮ কোটি মানুষকে দমন করা যাবে না। এ দেশের মানুষই ঠিক করবে কে দেশ শাসন করবে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। যৌক্তিক সময়েই নিৰ্বাচন হবে, যাতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আমরা কখনোই অযৌক্তিক সময়ের দাবি করিনি।

তাহের ঠাকুর সম্পর্কে তিনি বলেন, লোহার কাজ করে সংসার চালিয়েছেন, কিন্তু দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁর এই ত্যাগ দল কখনো ভুলবে না। জেলা বিএনপিকে নির্দেশ দিয়েছি, যেন তাঁকে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হয়। আজ তারেক রহমানের পক্ষ থেকে তাঁর জন্য উপহার নিয়ে এসেছি। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, তাহের ঠাকুরের ছেলে ও চাটমোহর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বরিউল করিম গোলাম, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।

আবু তাহের প্রামাণিক ওরফে তাহের ঠাকুর চাটমোহর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ছিলেন। বিএনপির এই ত্যাগী নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের মধ্যে বর্তমানে অসুস্থ। হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

গণমাধ্যমে তাঁর অসুস্থতা ও দুর্দশার খবর প্রকাশিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার খোঁজ নিতে এবং সহযোগিতার নির্দেশ দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews