একতা ডেস্কঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশাহ (৫৫)কে গ্রেপ্তার করেছে র্যাব। ৪ ডিসেম্বর, বুধবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাদশাহ শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, বাদশাহর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং-১৪(১১)২৪ মামলা এজাহারভুক্ত আসামি। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply