1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আ.লীগের সাবেক এমপি সুবর্ণা মুস্তাফা নিরাপদে আছেন

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ গননা করুন

একতা ডেস্কঃ চেষ্টা করেছিলেন পালিয়ে যেতে। কিন্তু তা পারেননি সাবেক আওয়ামী লীগের এমপি ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত সাংসদ হন। সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের বাইরে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেয়া হলো অভিনেত্রী ও আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ সুবর্ণা মুস্তাফাকে। ৩০ নভেম্বর, শনিবার ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন সুবর্ণা মুস্তাফা ও তার স্বামী বদরুল আনাম সৌদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাদের আটকে দেয়। পরে যোগাযোগ করে গোয়েন্দা সংস্থার সাথে। তাদের কিছু বিষয় নিয়ে আপত্তি থাকায় সুবর্ণাকে আপাতত বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়। এরইমধ্যে বিভিন্ন মাধ্যমে খবর রটে, অভিনেত্রীকে আটক করা হয়েছে। তবে বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত হওয়া গেছে। পরে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করেন সুবর্ণা মুস্তাফার সঙ্গে। তিনি সুস্থ এবং নিরাপদে আছেন উল্লেখ করলেও বিমানবন্দরে তার সাথে কী হয়েছিল, সে বিষয়ে কথা বলতে চাননি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews