1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

আ.লীগ বাদে বিএনপিকে কেউ হুমকি মনে করছে না জানালেন হুম্মাম কাদের

  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বাদে বিএনপিকে কেউ হুমকি মনে করছেন না। গতকাল ২৭ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যেইদিন আওয়ামী লীগের পতন হয়েছিল, যেদিন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে সেদিন থেকে আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছিল নির্বাচনের জন্য। আমরা এখন যেটা চাচ্ছি আমাদের তৃণমূলের যারা আছে তাদেরকে একটু আবার ঠিকমতো তাঁরা যেন মাঠে কাজ করতে পারে। যেই যেই সমস্যাগুলো আমরা পেয়েছি গত ৫-৬ মাসের মধ্যে সেই সেই সেই কাজগুলো আমরা আপাতত করতে চেষ্টা করছি। আমার বিশ্বাস এই সরকার নিরপেক্ষ। ড. ইউনুস সাহেব আর বিএনপির মধ্যে একটা দূরত্ব ক্রিয়েট করার জন্য আমরা মনে করি সবচেয়ে বড় ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্রের মধ্যে কারা কারা জড়িত আছে ওটাও আমরা চিহ্নিত করতে পেরেছি। নতুন রাজনৈতিক দল সম্পর্কে বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, একটা দল গঠন হতে যাচ্ছে তারা এখনও গঠন হয়নি।

তাদের রেজিস্ট্রেশনের বিষয় আছে, অনেক অনেক কাজ এখনো বাকি আছে। আস্তে আস্তে করে যখন ওরা ডেভেলপ হওয়া শুরু করবে তারাও বুঝতে পারবে যে বিএনপির সাথে তাদের রিলেশনটা কিরকম হওয়া উচিত। আমরা অলরেডি একটা ডিসিশন নিয়েছি আমরা তাদের বিরোধিতা করবো না। আমরা তাদেরকে অলরেডি ওয়েলকাম করেছি। আর আমরা তাদেরকে সাহায্য করতে চাই। তারা যেন নতুন দলটা সুন্দরভাবে যেন করে। আমরা তাদের সাহায্য করবো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews