1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইতালি বাংলাদেশসহ ৩ দেশের ওয়ার্ক পারমিট স্থগিত করেছে

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৪৪৩ গননা করুন

একতা ডেস্ক: বাংলাদেশসহ তিনটি দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিটের বৈধতা স্থগিত করেছে ইতালি সরকার। নতুন আইন প্রণয়ন করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ আইনের আওতায় থাকা আরও দুটি দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিকদের ওয়ার্ক পারমিট ভিসা প্রদান স্থগিত ঘোষণা করেছে দেশটি। ভুয়া ও জাল কাগজপত্রের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকায় ইতালি দূতাবাস থেকে জানানো হয়।

ইতালি দূতাবাসের পক্ষ থেকে জানায়, ইতালি সরকারের নতুন আইনের অধীনে চলতি বছরের ১১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হয়েছে। স্পোর্টেলো ইউনিকো (এসইউআই)-এর যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের ওয়ার্ক ভিসা ইস্যু করা হবে না। যাচাইকরণের পরেই সংশ্লিষ্টদের কাছে ওয়ার্ক ভিসা দেয়া হবে। যাচাইকরণের জন্য অপেক্ষমাণ আবেদনকারীদের পাসপোর্ট আগামী ২০ অক্টোবর থেকে ফেরতের কার্যক্রম শুরু হবে এবং আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের মাধ্যমে এসএমএস বা ই-মেইলে জানানো হবে কবে তারা পাসপোর্ট নিতে পারবেন।

দূতাবাস আরও জানায়, যেসব প্রার্থীর নুলা ওস্তা নিশ্চিত হয়েছে, তাদের জন্য ইতিমধ্যে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলোও বাতিল করা হয়েছে। নতুন কোনো অ্যাপয়েন্টমেন্টও দেয়া হবে না বলে জানিয়েছে দূতাবাস। নিয়োগকর্তা ও আইনজীবীদেরও নুলা ওস্তার যাচাইকরণের জন্য দূতাবাস বা ভিএফএস গ্লোবালে যোগাযোগ না করতে অনুরোধ করা হয়েছে, কারণ এ প্রক্রিয়াটি ইতালিতেই সম্পন্ন হবে। যাদের নুলা ওস্তার যাচাইকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তাদের পাসপোর্ট জমা দেয়ার প্রক্রিয়াও ভিএফএস গ্লোবালের মাধ্যমে সম্পন্ন হবে।

অন্যান্য ভিসা যেমন ফ্যামিলি রিইউনিয়ন, স্টাডি, বিজনেস ও ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত আবেদন প্রক্রিয়াগুলো অপরিবর্তিত থাকবে বলে জানায় দূতাবাস।

তথ্যসূত্রঃ আমার সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews