1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৪৮ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে ইফতার মাহফিল আয়োজন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় বিএনপির দু’পক্ষের মধ্যে মারামারিতে তিন নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে।

গত ১৭ মার্চ, সোমবার বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজনের উদ্দেশ্যে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাশেম ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসান চৌধুরী ওরফে রক্সির অনুসারী নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটে।

মারামারির ঘটনায় আহত তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মোঃ মান্নান (৩০), মোঃ ওবায়দুল (৪০) ও মোঃ শুকুর (৪০)। তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের মাথা ফেটে গেছে। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তেমন বড় কিছু নয়। আমি ঘটনাস্থলে ছিলাম না। একজনকে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে শুনেছি।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল আহমেদ বলেন, ‘তাদের মধ্যে একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল। পরে আমরা সেখানে গিয়েছিলাম। তারা বলেছে যেহেতু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটনা, আমরা নিজেরাই সমাধান করে ফেলব। আমাদের কাছে কোনো অভিযোগ আসে নি। আহতের খবর পাই নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews