একতা ডেস্ক: ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ‘ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে। এ ভুলের জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে।’
মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী তাঁর দেশের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সেদেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না বলে মন্তব্য করেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলী প্রশাসন।
তথ্যসূত্রঃ প্রথম আলো

Leave a Reply