1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ইরানের আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ২০ শিশুসহ নিহত ৬০

  • শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৪৬ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে প্রায় ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০টি শিশুও রয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। গতকাল ১৩ জুন, শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ইসরায়েলের প্রথম দফা হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক।

এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইরানের পক্ষ থেকে দেশের নাগরিকদের প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে তাঁদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করে। ইসরায়েলের এই ‘অপারেশন রাইজিং লায়ন’- এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews