1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলার সিদ্ধান্তে বাইডেনের না

  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৮৫ গননা করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

একতা ডেস্ক: ইসরায়েলে হামলার পাল্টা জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা সমর্থন করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর বদলে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রটির ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য একটি বিস্তৃত আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলার পক্ষে সম্মতি দিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে বুধবার বাইডেন সাংবাদিকদের বলেন, ইসরায়েলিরা কী করতে যাচ্ছে তা নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করবো, তবে আমাদের সাত জনের (জি-৭ দেশগুলোর প্রধানরা) সবাই একমত যে তাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে, কিন্তু তাদের সমানুপাতিকভাবে প্রতিক্রিয়া জানানো উচিত।”

তিনি জানান, শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন। তবে কবে কথা বলবেন, সে বিষয়ে তিনি কোনো কিছু বলেননি বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। বাইডেন জোর দিয়ে বলেন, ‘ইরান বড় ভুল করেছে। ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলায় সমর্থন দেবেন কি না, এমন প্রশ্নে বাইডেন বলেন, ‘না।” “বাইডেন ইসরায়েল ও এর জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জানিয়েছেন। ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বিষয়টিও নিশ্চিত করেছেন,” বলেন পিয়ার।

মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। এ হামলার জন্য ইরানকে কঠিন মূল্য দিতে হবে বলে প্রতিশ্রুতি জানিয়েছেন নেতানিয়াহু।

কিছু বিশ্লেষক বলেছেন, এইবার সম্ভবত ইসরায়েলের প্রতিক্রিয়া আরও তীব্র হবে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা অথবা তেল অবকাঠামোতে আঘাত হানতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন তারা।

যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে, এ হামলার ফলাফল তাদের ভোগ করতে হবে। কিন্তু ওয়াশিংটন এক্ষেত্রে কূটনীতিকেই প্রাধান্য দিচ্ছে।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews