1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ইরানের প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে মুখ খুললেন

  • বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৪০ গননা করুন

একতা ডেস্কঃ সদ্য নির্বাচিত ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও পারমাণবিক ইস্যুতে বক্তব্য দিয়েছেন।

ইরানের পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, শত্রুরা আমাদের দমন করতে পারবে না। প্রতিটি বীরের পতনের পর শত শত নতুন বীর উঠে আসবে, যারা নির্যাতন ও অবিচারের জবাব দেবে। তিনি বলেন, আমরা আগ্রাসন করি না। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। তবে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানের অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার এবং তা জ্বালানি উৎপাদনের জন্যই ব্যবহার করা হবে। আমরা পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান করছি না। যদিও পশ্চিমারা বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমাদেরও পারমাণবিক অস্ত্র তৈরির আগ্রহ নেই।

নতুন এই প্রেসিডেন্টের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, কূটনৈতিক পথে এগিয়ে যেতে চান তিনি। তবে জাতীয় স্বার্থ ও সম্মান বজায় রেখেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews