1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ইসরাইলি হামলায় আলজাজিরার সংবাদিক নিহত গাজায়

  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৪৮ গননা করুন
আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত।

একতা ডেস্কঃ দুই সাংবাদিক নিহত হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পৃথক ইসরাইলি হামলায়। তাদের মধ্যে একজন আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত। আরেকজনের নাম মোহাম্মদ মনসুর, তিনি প্যালেস্টাইন টুডেতে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেইত লাহিয়ার পূর্ব অংশে হোসাম শাবাতের গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। তিনি আলজাজিরা মুবাশ্বেরে কাজ করতেন। মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আযম বলেন, ২৩ বছর বয়সি শাবাত এর আগেও আরেকটি ইসরাইলি হামলায় আহত হয়েছিলেন।

তা সত্ত্বেও তিনি সংবাদ প্রকাশ থেকে বিরত থাকেননি। আবু আযম বলেন, ‘কোনও পূর্ব সতর্কীকরণ ছাড়াই ইসরাইলি সেনাবাহিনী তার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। শাবাতের সহকর্মীরা তার শেষ কথাগুলো শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শাবাতের লেখা একটি পোস্টে তিনি লিখেছেন, যদি আপনি এটি পড়ছেন, তাহলে এর অর্থ হলো আমি নিহত হয়েছি- সম্ভবত ইসরাইলি দখলদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। শাবাত লিখেছেন, গত ১৮ মাসের যুদ্ধে, তিনি ‘প্রতিটি মুহূর্ত জনগণের জন্য উৎসর্গ করেছেন।

আমি উত্তর গাজার ভয়াবহতা মিনিটে মিনিটে নথিভুক্ত করেছি, তারা যে সত্যকে কবর দেওয়ার চেষ্টা করেছিল তা বিশ্বকে দেখানোর জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ। আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে যেখানেই পারি ঘুমিয়েছি। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই। আমি মাসের পর মাস ধরে ক্ষুধা সহ্য করেছি, তবুও আমি কখনও আমার জনগণের পক্ষ ত্যাগ করিনি। আমি এখন আপনাদের কাছে অনুরোধ করছি: গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না। বিশ্বকে চোখ এড়িয়ে যেতে দেবেন না। লড়াই চালিয়ে যান, আমাদের গল্প বলতে থাকুন যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়।’

সোমবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি হামলায় প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন। আবু আযম বলেন, মনসুরকে তার বাড়িতে… তার স্ত্রী এবং ছেলের সাথে’ হত্যা করা হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস (জিএমও) অনুসারে, দুই সাংবাদিক নিহত হওয়ার মধ্যদিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা ২০৮ জনে দাঁড়িয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews