1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

ইসরাইলের মিশরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

  • শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২২৯ গননা করুন

একতা ডেস্কঃ মিশর চীনা বিমান বাহিনীর সহায়তায় ইসরাইলের ওপর গুপ্তচরবৃত্তি করছে। কায়ারোর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে একটি ইসরাইলি সংবাদমাধ্যম। ইসরাইলি সংবাদমাধ্যম নাতসিভ নেট দাবি করেছে, যৌথ প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে মিশরে চীনা বিমান আসার পর মিশর দক্ষিণ ফ্রন্টে ইসরাইলি সিস্টেমের সক্ষমতা পরীক্ষা শুরু করেছে। যেসব সরঞ্জাম এসেছে তার মধ্যে রয়েছে একটি চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমান, যা বেনি সুয়েফ সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে।

চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি সিনাই এবং ইসরাইলের আকাশসীমায় ঘটনাবলীর রিয়েল-টাইম আকাশসীমায় দৃশ্যমানতা প্রদান করতে সক্ষম। যার ফলে মিশর ইসরাইলের সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম। ওয়েবসাইটটি দাবি করেছে, চীন ইসরাইলি সীমান্তের কাছে ‘উস্কানিমূলক’ বিমান চালিয়েছে, ইসরাইলি সতর্কতা ব্যবস্থা সক্রিয় করেছে। অন্যদিকে চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি ইসরাইলি প্রতিক্রিয়া রেকর্ড করেছে।

এই পদক্ষেপকে মিশর-ইসরাইল শাস্তি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং চুক্তির গ্যারান্টার মার্কিন যুক্তরাষ্ট্রের নীরবতার প্রতি বিস্ময় প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে হাইফা বন্দরের মতো তার ভূখণ্ডে চীনা স্বার্থের প্রতি সাড়া দেওয়ার জন্য ইসরাইলকে আহ্বান জানানো হয়েছে। জোর দিয়ে বলা হয়েছে, ইসরাইল তাইওয়ান নয়, এই ধরনের উস্কানি সহ্য করা উচিত নয়। এ অভিযোগের বিরুদ্ধে এখনও কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানায়নি ইসরাইল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews