একতা ডেস্কঃ ইরান ইসরায়েলের চলমান হামলার মধ্যেই কোনো যুদ্ধবিরতির আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংঘাতের সংবেদনশীলতা বিবেচনায় নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা জানান, কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ইসরায়েলের আক্রমণ চলাকালীন সময় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবে না তেহরান।
ইরান কেবল তখনই গঠনমূলক আলোচনায় বসবে, যখন ইসরায়েলি হামলার জবাব দেওয়া শেষ হবে। দুই দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।
Leave a Reply