1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ইসরায়েল ইরানে হামলার ছক কষছে

  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৪০ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য থেকে জানতে পেরেছ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা চালাচ্ছে, তখনই এই তথ্য সামনে এলো। একাধিক মার্কিন কর্মকর্তা সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই খবর নিশ্চিত করেছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, এমন হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের বিচ্ছেদ ঘটাবে। এর ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাতের ঝুঁকিও তৈরি হতে পারে। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে উত্তেজনা এড়াতে চাইছে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইসরায়েলি নেতারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এমনকি,

ইসরায়েল শেষ পর্যন্ত হামলা চালাবে কি-না তা নিয়ে মার্কিন সরকারের মধ্যেও গভীর মতবিরোধ রয়েছে। ইসরায়েল কীভাবে এবং কখন হামলা চালাবে, তা সম্ভবত তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার ওপর নির্ভর করবে। এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ট্রাম্পের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ফলে যদি ইরানের সব ইউরেনিয়াম অপসারণ না হয়, তাহলে হামলার সম্ভাবনা আরও বাড়বে।’ সিএনএন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আরও বলেছে, ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্য ও ব্যক্তিগত বার্তা, আড়ি পেতে পাওয়া যোগাযোগ বার্তা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে এই উদ্বেগ বাড়ছে। একাধিক সূত্র জানিয়েছে, এটি আসন্ন হামলার ইঙ্গিত দিতে পারে।

ইসরায়েল এরই মধ্যে আকাশ যুদ্ধের জন্য প্রয়োজনীয় উপকরণ মজুত করছে এবং একটি বিমান মহড়াও চালিয়েছে। তবে এই ইঙ্গিতগুলো ইসরায়েলের তরফ থেকে চাপ সৃষ্টির কৌশলও হতে পারে, যাতে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে। হোয়াইট হাউস যে জটিল পরিস্থিতি মোকাবিলা করছে, এটি তারই প্রমাণ। চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা এক জ্যেষ্ঠ পশ্চিমা কূটনীতিক বলেছেন, ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমাণু আলোচনা সফল হওয়ার জন্য মাত্র কয়েক সপ্তাহ সময় দেবে, এরপর সামরিক হামলার আশ্রয় নেবে। তবে আপাতত, হোয়াইট হাউসের নীতি হলো কূটনীতি।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাম্প্রতিক প্রতিবেদনে ‘গুরুতর উদ্বেগ’ জানিয়ে বলা হয়েছে, ইরানের কাছে প্রায় ২৭৪ কেজি ৪০০ গ্রাম ইউরেনিয়াম রয়েছে। যা ৯০ শতাংশ অস্ত্র গ্রেডের কাছাকাছি পর্যায়ের।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ইসরায়েল গত মে মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ওয়াশিংটনের সহায়তা চেয়েছিল। ইরানে হামলার এই পরিকল্পনা এবং এর সম্ভাব্য সব কৌশল কয়েক মাস ধরে বিবেচনাধীন ছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews