1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ইসরায়েল যে কারণে বিমান বাহিনীর হাজার সদস্যকে বহিষ্কারে হুমকি দিল

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৯০ গননা করুন

একতা ডেস্কঃ বিমান বাহিনীর সদস্যরা গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবিতে লেখা চিঠি থেকে তাদের স্বাক্ষর প্রত্যাহার না করলে পাইলট, অফিসার এবং সেনাসহ ৯৭০ জন কর্মীকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ৯৭০ জন বিমান ক্রু সদস্য যাদের মধ্যে কয়েকজন সক্রিয় রিজার্ভ সার্ভিসে ছিলেন, যুদ্ধের বিরোধিতা করেছেন।

ইসরায়েলি বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তারা রিজার্ভ সদস্যদের ব্যক্তিগত ফোনে তাদের সমর্থন প্রত্যাহার করার আহ্বান জানান। কমান্ডাররা রিজার্ভ সদস্যদের জানিয়েছিলেন, তারা যদি যুদ্ধ বন্ধের দাবিতে অনড় থাকেন, তবে তাদের বরখাস্ত করা হবে। হুমকির পর মাত্র ২৫ জন স্বাক্ষরকারী তাদের নাম প্রত্যাহার করে নেন। অন্য আটজন তাদের স্বাক্ষর যোগ করার অনুরোধ করেন।

বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা এবং পাইলটসহ চিঠিতে স্বাক্ষরকারীরা যুক্তি দেন, গাজায় যুদ্ধ রাজনৈতিক স্বার্থে কাজ করে নিরাপত্তা স্বার্থে নয়। ইসরায়েলিবিরোধী দলের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন গাজার বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতায় থাকার সুযোগ করে দেওয়া। ইসরায়েলের নিরাপত্তার সাথে এর কোনও সম্পর্ক নেই।

বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমার বার শীর্ষ স্বাক্ষরকারীদের কয়েকজনের সাথে দেখা করেছিলেন। বৈঠকে রিজার্ভঅফিসাররা সমস্ত স্বাক্ষরকারীদের অপসারণের হুমকি দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন। এটিকে একটি আইনি এবং নৈতিক সীমা লঙ্ঘন বলে অভিহিত করেছিলেন। রিজার্ভদের রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার লঙ্ঘন করে বলেও দাবি করছেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews