একতা ডেস্কঃ ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে মুরাদনগরে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে শুক্রবার বিকেলে। ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন, ডালিম সরকার, রহমান শিকদার, মনির হোসেন, আল-আমিন, নিজাম উদ্দিন, ইয়াসিন, রুবেল মাঝি, জুয়েল, কাজল খান ও ফাহিম শিকদার।
জানা গেছে, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকিরের বাড়িতে আগামী ২১ ফেব্রুয়ারি মাহফিল হওয়ার কথা। মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁর আগমন প্রতিহত করতে এলাকার কিছু লোক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। শুক্রবার জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। মিছিলটি আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ির সামনে এলে হামলা চালায় সুরুজ ফকিরের অনুসারীরা। এ সময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
Leave a Reply