1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেনের ইশতিহার ঘোষণা

  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮১ গননা করুন

সন্দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার অঙ্গীকার

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন তার ৮ দফা নির্বাচনি ইশতিহার ঘোষণা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খন্তার হাটস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইশতিহার ঘোষণা করেন। ইশতিহারে যোগাযোগ খাতের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থাপনা, না, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রবাসীদের মর্যাদা রক্ষা, কৃষি ও পর্যটন খাতের উন্নয়ন, ক্রীড়া অঙ্গনের প্রসার এবং সর্বোপরি জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ইশতিহার ঘোষণাকালে অধ্যাপক আমজাদ হোসেন বলেন, নির্বাচিত হলে সন্দ্বীপ-উড়িরচর ক্রসড্যাম প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সন্দ্বীপকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সংযুক্ত করা হবে। দীর্ঘদিনের ভোগান্তি দূর করে সন্দ্বীপবাসীর জীবনমান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাঈল, সহ-সভাপতি হাফেজ মহিবুল্লাহ, সেক্রেটারি মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি মাওলানা নাজিমুদ্দিন ভূইয়া, আজিমপুর আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বকর ছিদ্দিক, মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মাহবুব উল্লাহ, মাওলানা মনিরুল আলম রুমি (ফাযেলে দেওবন্দ)।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহ, সহ-সভাপতি মাওলানা আবদুল করীম, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews