1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

ইসি রাজশাহীতে এনআইডি সেবার মান বাড়াতে বলল

  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ গননা করুন

একতা ডেস্কঃ রাজশাহী বিভাগীয় অঞ্চলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজ করতে সব মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন নির্দেশনাটি ইতোমধ্যে সব জেলা ও উপজেলা কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ প্রো-অ্যাকটিভ অ্যাপ্রোচ গ্রহণপূর্বক জনবান্ধব করার লক্ষ্যে অত্র কার্যালয়ে দূরদূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীদের সেবা সহজ করতে হবে।

এজন্য রাজশাহী অঞ্চলের যেসব সেবাপ্রার্থীগণ জাতীয় পরিচয়পত্র সংশোধন ও ক্যাটাগরির জন্য সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আসেন, কিন্তু এদের মধ্যে যাদের আবেদনসমূহ ‘গ’ ক্যাটাগরি অন্তর্ভুক্ত ও ক্যাটাগরি পেন্ডিং থাকায় সংশ্লিষ্ট কার্যালয়ের আওতাবহির্ভূত, তাদের আবেদন আইনানুগভাবে নিষ্পত্তির জন্য সাক্ষাৎকার গ্রহণ করে একটি তালিকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।

তথ্যসূত্রঃ গ্রামের কাগজ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews