1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

ঈদ উদযাপন ঘিরে বিএনপির নানা কর্মসূচি

  • শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৬৪ গননা করুন

একতা ডেস্কঃ আগামীকাল ৭ জুন, শনিবার সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। ঈদ উদযাপন ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকেই ঈদের নামাজ আদায় করবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা ও শুভেচ্ছা বিনিময় করবেন নেতাকর্মীরা। এ দিন সন্ধ্যায় দলের সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদের নামাজ আদায় করবেন যুক্তরাজ্যের লন্ডনে একটি স্থানীয় মসজিদে। সেখানেও তিনি স্থানীয় প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ আদায় করবেন ঢাকার গুলশান আজাদ মসজিদে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন গুলশান সোসাইটি মসজিদে, মির্জা আব্বাস শাহজাহানপুর ঈদগাহ ময়দানে, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

ড. আব্দুল মঈন খাননরসিংদীর পলাশে ঈদের নামাজ পড়বেন। নজরুল ইসলাম খান বনানী ডিওএইচএস মসজিদে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহ উদ্দিন আহমদ কক্সবাজারে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে, অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ধানমন্ডিতে এবং হাফিজ উদ্দিন আহমদ বনানীর বড় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

বিএনপির ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনাও পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে।

ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে শ্রদ্ধা জানাবেন। রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলের শীর্ষ নেতারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews